সীতাকুণ্ডে লাইনচ্যুত চট্টলা এক্সপ্রেস
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে লাইনচ্যুত চট্টলা এক্সপ্রেস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ১১:৫৭:৪৩ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে লাইনচ্যুত চট্টলা এক্সপ্রেস


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চট্টলা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে সীতাকুণ্ড স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।  তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে যায়। ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন ছাড়ার ৬০০ মিটারের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে।

চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, লাইনচ্যুত হওয়ার পর এটি উদ্ধারের কাজে বেশি সময় লাগেনি। ১৫ মিনিটের কাজ। তবে চট্টগ্রাম থেকে গিয়ে উদ্ধার কাজ শুরু করতে সময় লেগেছে। এখন কাজ শেষ। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু