নির্বাচনী সভায় রনজিত সরকার।
শোষক ও শাসক হতে চাই না, আমি আপনাদের কর্মী হতে চাই। আবেগ আপ্লুত হয়ে ভারী কন্ঠে এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদে নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার। আজ সাচনা বাজার জনসভায় এলাকার সন্তান হিসেবে সজল চোখে হাজারো জনতার সামনে আরো বলেন, আমি পুড় খেয়ে ছাএ রাজনীতি থেকে শুরু করে আওয়ামীলীগ করে, এখন অব্দি পর্যন্ত বঙ্গবন্ধুর নীতি আর্দশ থেকে বিচ্যুত হয়নি। আমাকে অনেক টাকার প্রলোভন দেখানো হয়েছে, জেল কেটেছি আঠারো বার, আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে। তবুও মুজিব আদর্শ থেকে আমি পিছু পা হয়নি। আপনাদের পবিএ আমানত সাত তারিখ ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করে মহান সংসদে পাঠান।তাহলে আমি আপনাদের আমানত রক্ষা করব। আমার কারণে আপনারা কষ্ট পাবেন না,ছোট হবেন না।
বুধবার বিকেলে ঐতিহাসিক সাচনা বাজার এর বটতলায় জনসভায় তিনি এসব কথা বলেন।
জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ ও শ্রমিকলীগ নেতা সায়েম পাঠান এর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট, প্রাধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও বরেণ্য, অতিথি ছিলেন সিলেট সিটি মেয়ের আনোয়ারোজ্জামান চৌধুরী, প্রাধান বক্তা নোমান বখত পলিন তার বক্ত্যবে জেলা সহ সভাপতি রেজাউল করিম শামীম কে উদ্দেশ্য করে বলেন আপনি ঠিক হয়ে যান। আপনাকে আমরা সম্মান করি, সম্মান নিয়ে থাকেন, রনজিত সরকারের নামে যে সাম্প্রদায়িক যে উসকানি দিয়েছেন ও সাধারণ জনগনের মধ্যে যে বিভ্রান্তি ছড়াছেন তা বন্ধ করুন,না হয় সেটার ফল ভালো হবে না। আরো বলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন কে উদ্দেশ্য করে বলেন, সাম্প্রদায়িক উত্তাপ না ছড়িয়ে আওয়ামীলীগের নীতিতে ফিরে আসুন। প্রাধান অতিথি নুরুল হুদা মুকুট এমপি মোয়াজ্জেম হোসেন রতনকে উদ্দেশ্য করে বলেন সুনামগঞ্জ এক এর সাধারণ জনগনকে ধোকা দিয়ে যে কালো টাকা ও বিদেশে অট্টালিকা করেছেন তার ঝনঝনানি বন্ধ করুন। জনগণ আপনার রূপ চিনে গেছে। বরেণ্য অতিথি আনোয়ারাজ্জামান চৌধুরী বলেন রনজিত সরকার একজন দক্ষ নেতা, সে অনেক কাজের লোক, দেখতে ছোট হলেও সে বারুতের মতো কাজ করে। সে আপনাদের এলাকার সন্তান। ৭ তারিখ ভোট দিয়ে এমপি বানালে আমরা দুই দোস্ত মিলে শেখ হাসিনার নিকট থেকে বিশেষ বিশেষ কাজ চেয়ে আনব এলাকার জন্য । তিনি মা বোন সহ এলাকার প্রত্যেকটা জনগণের কাছে রনজিত সরকারের জন্য ভোট ভিক্ষা চেয়েছেন। জনসভায় জেলা আওয়ামীলীগের একাধিক নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার প্রত্যেকটা গ্রাম থেকে আগত আপামর জনগণ ও আওয়ামীলীগের সর্বস্তর নেএী বৃন্দ
জৈন্তাবার্তা/জেএ




