মৃদু শৈত্য প্রবাহ বইছে পঞ্চড়ে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার দেশের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকালে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ তাপমাত্রা রেকর্ডের তথ্যটি ঢাকা পোস্টকে নিশ্চিত করে জানান, গতকালের চেয়ে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় দিনের মতো আজও ভোরেই উঠে গেছে সূর্য। এ তাপমাত্রায় এ অঞ্চলে মাঝারী থেকে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এলাকাটি হিমালয় বিধৌত এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। তাপমাত্রা আরও কমতে পারে।
শৈত্যপ্রবাহ সম্পর্কে জানা যায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হলে সেটি হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা এর চেয়ে কমে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ ও ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে এ জেলায় এখন মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে।
জৈন্তাবার্তা/এমকে




