আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর ৭ প্রচার মাইক জব্দ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ AM

আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর ৭ প্রচার মাইক জব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৪ ০২:২৮:৪১ AM

আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর ৭ প্রচার মাইক জব্দ


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, বিএনএফ প্রার্থী নোঙর প্রতীকের সাজেদুল করিম ও ট্রাক প্রতীকের প্রার্থী মোখছেদুল মোমিনের প্রচার মাইক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রচার মাইকগুলো জব্দ করা হয়।

এ সময় জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে একটি, বিএনএফ প্রার্থী সাজেদুল করিমের তিনটি ও ট্রাক মার্কার প্রার্থী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিনের তিনটি প্রচার মাইক জব্দ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: