ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১১ PM

ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৪ ১১:১১:২৪ AM

ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু


নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।

স্থানীয়দের বরাতে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী ট্রেনে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। 

এ সময় ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে পৌঁছালে একটি ট্রাক নছিমনে ধাক্কা দিলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

ওসি বলেন, খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: