মাধবপুর শিক্ষার্থীদের সাথে কর্মজীবন বিষয়ক আলোচনা।
হবিগঞ্জের মাধবপুরে শাহজালাল সরকারি কলেজ শিক্ষার্থীদের সাথে কর্মজীবন বিষয়ক আলোচনা সভা এবং বির্তক, প্রতিযোগিতা, মেধা অন্বেষণ অনুষ্ঠিত হয়েছে। এসময় বির্তক প্রতিযোগিতা ও মেধা অন্বেষণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (১০ ই জানুয়ারি) দুপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব মাধবপুর (পুসাম) এর আয়োজন সেমিনারটি আয়োজন করা হয়। বির্তক প্রতিযোগিতা ও মেধা অন্বেষণে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান স্যার এবং পুসামের সভাপতি তোফায়েল পাঠান শান্ত। এছাড়াও সদস্য মোদাব্বির হোসেন(রাবি) এর সঞ্চালনায় পরিচালিত সেমিনারে আরো উপস্থিত ছিলেন পুসামের সদস্য মোহাম্মদ হাসান খান বাধন (কুবি) মো: আকবর (ঢাবি) হ্যাপি আক্তার (জবি)।
পুসামের সভাপতি তোফায়েল পাঠান শান্ত বলেন , 'আমরা ধারাবাহিকভাবে মাধবপুরের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সার্বিক সহযোগিতা এবং ক্যারিয়ার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে সেশন করে যাচ্ছি। এছাড়াও আজকে বির্তক ও মেধা অন্বেষণের মত সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন আমরা করেছি। আগামীদিন গুলোতেও মাধবপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এমন কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ্য ,পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব মাধবপুর( পুসাম) ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিক ভাবে শিক্ষার্থীদের শিক্ষা সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন শিক্ষা সেমিনার আয়োজন করে আসছেন।
জৈন্তাবার্তা/জেএ




