সংসদে ফুটবল নিয়ে কথা বলতে চাই: ব্যারিস্টার সুমন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৯ AM

সংসদে ফুটবল নিয়ে কথা বলতে চাই: ব্যারিস্টার সুমন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৪ ০৫:৫২:৪৯ AM

সংসদে ফুটবল নিয়ে কথা বলতে চাই: ব্যারিস্টার সুমন

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা।


নব-নির্বাচিত সংসদ সদস্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ব্যারিস্টার সাইদুল হক সুমন বলেছেন, আমি সারা বাংলাদেশে ফুটবলটা ছড়িয়ে দিতে চাই। বাফুফে’কে যতটুকু চাপে রাখা যায় ততটুকু চাপে রাখতে চাই। আপনারা জানেন আমার একটা ফুটবল একাডেমী আছে। নির্বাচনের কারণে কিছু দিন আমাদের প্রাকটিস বন্ধ ছিলো। আবার প্রাকটিস শুরু হয়েছে।

তিনি বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে ফুটবল নিয়ে কথা বলতে চাই, সংসদে কথা বলতে চাই। কারণ বাংলাদেশের বাচ্চাদের ফুটবল মাঠে নিয়ে না গেলে তাদের মাদক থেকে দুরে রাখা যাবে না, মোবাইলের আসক্তি থেকে দুরে রাখা যাবে না। ফুটবলটা খুবই গুরুত্বপর্ণ। আমি ঘোষণা দিয়েছি আমি চুনারুঘাট ও মাধবপুরে প্রায় একশটার মতো ফুটবল মাঠ বানাতে চাই। ছোট ছোট মাঠ এবং এটা আমি আপনাদেরকে দেখাবো যে একজন এমপি চাইলে এললাকার মানুষের কতটুকু ভাগ্য বদলাতে পারে।

নির্বাচনে জয়ী হওয়া প্রসঙ্গে ব্যারিস্টার সুমন বলেন, আমার এলাকা থেকে আমি চমক দেখিয়ে ভোটে নির্বাচিত হয়েছি। তাই আমার পুরো সময়টা চমকের উপর থাকবে। আমি আগামী সপ্তাহে বাড়ী যাচ্ছি। প্রথমে একটা নদীতে ময়লা-আবর্জনা পরিস্কারের মধ্যদিয়ে শুরু হবে আমার কাজ। আপাতত বেশ কিছুদিন আমাকে ময়লা পরিস্কার করতে হবে। তারপরে নয় আমি অন্যান্য পরিবর্তনগুলো সাধন করবো।

বঙ্গবন্ধুর প্রতি আকুণ্ঠ ভালবাসা জানিয়ে ব্যারিস্টার সুমন বলেন, বুধবার আমি এমপি হিসেবে শপথ গ্রহন করেছি। আজকে সকালে চলে আসছি আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি দিতে। কারণ উনার আদর্শের উপর ভিত্তি করে আমি নিজেকে দাবী করি সবসময় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। উনার আদর্শটাকে আমি ধারণ করি, বহন করি। এই জন্য আমার কাছে মনে হয়েছে উনাকে (বঙ্গবন্ধু) শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমি আমার কাজ শুরু করতে চাই। এটার অনুভ‚তিটা অন্যরকম যে এর আগে আমি এখানে কয়েকবার এসেছি। আজকে প্রথম এমপি হিসেবে আসলাম। উনি যে সোনার বাংলার ধারণাটা আমাদের দিয়ে গেছেন এটাকে পুরোপরি বাস্তবে রূপান্তরিত করতে চাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

এর আগে, ব্যারিস্টার সাইদুল হক সুমন জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পন করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজত করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে ব্যারিষ্টার সুমন মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব