মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ AM

মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৪ ০৮:২৫:৩৯ AM

মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

প্রতিকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে পৈত্রিক সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ফার্মেসী ব্যবসায়ী সুভাষ পাল(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পাল(৩৯)এর মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খরব পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এস আই) দীন মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব