হবিগঞ্জে র‍্যাব-৯ এর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ AM

হবিগঞ্জে র‍্যাব-৯ এর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ১২:৩৮:৫৮ PM

হবিগঞ্জে র‍্যাব-৯ এর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জে র‍্যাব-৯ এর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।


হবিগঞ্জে  তীব্র শীত নিয়ে মানুষ  নানা সংকটে। মৌসুমের শুরুতে শীতের তেমন প্রকোপ না থাকলেও, পৌষ মাসের মাঝামাঝি সময়ে এসে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বিশেষ করে সকালে ও সন্ধ্যার পর কনকনে ঠান্ডা অনুভুত হয়। সেই সাথে ঘন কুয়াশার চাদরে ডাকা পরে চারপাশ। দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলে না সূর্যের।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। এই পরিস্থিতিতে প্রতি বছরের ন্যায় এই বছরও সিলেট হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই তীব্র শীতে শীতার্তমানুষের শীতের কষ্ট লাঘবে আভিযানিক কাজের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে র‌্যাব—৯।

“মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন র‌্যাব—৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোঃ মোমিনুল হক জিডি (পি)। পাশাপাশি র‌্যাব—৯ এর আওতাধীন হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব