মাধবপুরে অবৈধভাবে মাটি তোলার দায়ে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

মাধবপুরে অবৈধভাবে মাটি তোলার দায়ে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০৯:১৪:১২ পূর্বাহ্ন

মাধবপুরে অবৈধভাবে মাটি তোলার দায়ে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি তোলার দায়ে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।    

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব ভ্রমমাণ আদালতে অভিযান পরিচালনা করেন।

এসময় উপজেলার শাহপুর এলাকার সোহেল মিয়া নামে এক ব্যক্তি খাল ভরাট করে অবৈধভাবে মাটি তোলার দায়ে অভিযুক্ত কে (বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী) ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাধবপুর থানার পুলিশের একটি দল।

সহকারী কমিশনার( ভূমি) মো: রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

জৈন্তাবার্তা/এমকে