গোবিন্দগঞ্জ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৩ AM

গোবিন্দগঞ্জ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৩:৩৩:৫২ AM

গোবিন্দগঞ্জ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত


জমজমাট আয়োজনে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪। 

মঙ্গলবার (১৬ জানু্যারি) ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গর্ভর্ণিং বডির সভাপতি এডভোকেট রাজ উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল সুজাত আলী রফিক, উপাধ্যক্ষ মো. মহী উদ্দীন, সহকারী অধ্যাপক শামসুন নাহার বেগম, সহকারী অধ্যাপক মো. তৈমুছ আলী, সহকারী অধ্যাপক বরণ কুমার চৌধুরী, সহকারী অধ্যাপক শাহ্ শফিকুল আলম, সহকারী অধ্যাপক রতিলাল রায়, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক জান্নাত আরা খান, সহকারী অধ্যাপক কৃপাসিন্ধু দাস, সহকারী অধ্যাপক নিখিল রঞ্জন দাস।

এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিন্সিপাল সুজাত আলী রফিক বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণ তরুণীরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

এসময় উপস্থিত ছিলেন, প্রভাষক সনজিৎ নারায়ণ চৌধুরী, মো. আকবর আলী, শ্রী তপন কুমার দে, আমিন উদ্দিন, মো. নজরুল ইসলাম, শিল্পী সমাজপতি, বাবুল চন্দ্র দেব, আবুল হাসনাত, মো. শাহীন রাজা, মো. খলিলুর রহমান, মো. মফিজুল ইসলাম, মো: কুতুব উদ্দিন, সালমা বেগম, শিমুল পাল সহ কলেজের ছাত্র ছাত্রীবৃন্দ।

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ছেলে মেয়েরা ১০০ মিটার দৌড়, গোলক নিক্ষেপ, উচ্চলাফ, সুই-সুতা দৌড়, হা-ডু-ডু, মিউজিক্যাল চেয়ার, কর্মকর্তা ও কর্মচারীদের হাঁস ধরা, ২০০ মিঠার প্রতিবন্ধক দৌড়, ২০০ মিটার রিলে, চাকতি নিক্ষেপ, দীর্ঘ লাফ, ভারসাম্য দৌড়, বর্শা নিক্ষেপ, পাতিল ভাঙ্গা ও শিক্ষকদের ফুটবল প্রতিযোগিতা প্রভৃতি।

সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ
হরিজন সম্প্রদায়ের মানুষ সমাজের গুরুত্বপূর্ণ সেবাদাতা - সিসিক প্রশাসক
খেলাধুলার উন্নয়নে সিসিক ও বিসিবি সমন্বিতভাবে কাজ করবে: আব্দুল কাইয়ুম চৌধুরী
সরকারি অনুমোদন না থাকায় সিলেটে সেইফওয়ে হাসপাতাল সি*লগালা
খোজারখলা পুকুরে উ*দ্ধার অ*ভিযান শুরু, ফিরছে হারানো প্রাণ
সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল
ছাতকে বিপৎসীমার ওপরে সুরমার পানি, বন্যার শ'ঙ্কা
হাম উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃ'ত্যু
মাধবপুরে নি'খোঁজের ৩ দিন পর মিলল যুবকের ম'রদেহ