কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেলো ভাই-বোনের
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেলো ভাই-বোনের

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৭/২০২৩ ০৪:৩১:৩৯ পূর্বাহ্ন

কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেলো ভাই-বোনের

ছবি সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে হাসান (৪) ও হাবিবা (২) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) সকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই দুই শিশু হাজীপুর গ্রামের দিনমজুর জাহাঙ্গীর মিয়ার সন্তান।

পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, জাহাঙ্গীর মিয়ার বসতঘরের পেছনে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক রয়েছে। সম্প্রতি বৃষ্টিতে ট্যাংকের আশপাশের মাটি দেবে যায়। রবিবার সকাল ৯টার দিকে হাসান ও হাবিবা ট্যাংকের পাশে খেলাধুলা করছিল।

একপর্যায়ে হাবিবা ট্যাংকের ভেতরে পড়ে যায়। বোনকে বাঁচাতে হাসানও ট্যাংকের মধ্যে পড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্বজনেরা ট্যাংক থেকে মৃত অবস্থায় হাসান ও হাবিবার লাশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক বলেন, দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম চলছে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি