মাধবপুরে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৪ AM

মাধবপুরে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৭:৪৭:৪৬ AM

মাধবপুরে ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে উপজেলার মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি কর্তৃক আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় হবিগঞ্জ জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রোকসানা পারভীন,প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম,ফরাশ উদ্দিন, মিজানুর রহমান বাহার, রেজাউল করিম, নাছিমা বেগম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব