কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৫ AM

কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৭/২০২৩ ০৮:০৩:০৯ AM

কমলগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় রুপিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।

গত শনিবার( ০১ জুলাই) রাত ৯ টায় এ দুর্ঘটনাটি ঘটে। রুপিয়া বেগম বড়চেগ গ্রামের মাসিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শমশেরনগর-ভানুগাছ সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় ভানুগাছ থেকে আসা একটি সিএনজি অটোরিকশা সজোরে রুপিয়া বেগমকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ২টায় মৃত্যুবরণ করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাশী শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর অটোরিকশাসহ চালক ঘটনাস্থাল থেকে পালিয়ে যায়। আমার তাকে আটক করার চেষ্টা করছি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী