রাজশাহীতে তীব্র শীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

রাজশাহীতে তীব্র শীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০১/২০২৪ ০৯:৩৮:০৭ পূর্বাহ্ন

রাজশাহীতে তীব্র শীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা


তীব্র শীতের কারণে রোববার (২১ জানুয়ারি) রাজশাহী জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি ও তার নীচে নামলে এই ছুটি আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, শীতের কারণে ইতোমধ্যে জেলার সব প্রাথমিক বিদ্যালয় রোববার বন্ধ ঘোষণা করা হলেও জেলার সব মাধ্যমিক বিদ্যালয় রোববার ও আগামীকাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে। 

রাজশাহীতে আজ রোববার মৌসুমির সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ সেলসিয়াস রেকর্ড হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার ও সোমবার রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই এই দুই দিন জেলার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।’

এর আগে জানতে চাইলে উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী বলেন, রাত ৮টার দিকে আবহাওয়া অধিদপ্তরের বার্তা পেয়েছেন। তাতে রোববার রাজশাহী জেলার তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি থাকার কথা বলা হয়েছে। এটা পরের দিনও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। তাই জরুরি ভিত্তিতে চিঠি দিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, শীতের কারণে সব প্রাথমিক বিদ্যালয় একদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি ও তার নীচে নামলে ছুটি বাড়ানো হবে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু