জুড়ীতে পিতা হত্যার ন্যায় বিচার চেয়ে পুত্রের সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৫ AM

জুড়ীতে পিতা হত্যার ন্যায় বিচার চেয়ে পুত্রের সংবাদ সম্মেলন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ০৬:৩২:৩৩ AM

জুড়ীতে পিতা হত্যার ন্যায় বিচার চেয়ে পুত্রের সংবাদ সম্মেলন

জুড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন


মৌলভীবাজারের জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৪ ভাইয়ের মারামারিতে বড় ভাই আব্দুল হামিদ কালা নিহত হন। নিহত ব্যাক্তির ছেলে আপ্তাব উদ্দিন পিতা হত্যার বিচার চেয়ে সোমবার (৩ জুলাই) বিকাল ৫টায় জুড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

আপ্তাব উদ্দিন অভিযোগ করেন, 'গত ২৭ জুন মঙ্গলবার আমার তিন চাচা মাস্টার আব্দুল জলিল, ফারুক আহমদ ও আব্দুল খালিক জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছেন। এ বিষয়ে আমি বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেছি। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু কোন আসামি গ্রেপ্তার হননি।'

আপ্তাব বলেন 'আমার দাদার শুধুমাত্র ৩০ শতকের একটি বাড়ি ছিল। আমার বাবা প্রায় ২৭ বছর সৌদি আরবে হাড়ভাঙ্গা পরিশ্রম করে সমূহ উপার্জিত টাকা আমার চাচা জলিলের কাছে দেন। এ টাকা দিয়ে আমার চাচারা সহস্রাধিক শতক জমি ক্রয় করেন এবং জুড়ী শহরে বাসা করার জন্য আমার চাচা জমিও ক্রয় করেন। প্রায় পাঁচ বছর পূর্বে আমার বাবা দেশে আসলে টাকা ও জমির হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য চাইলে চাচারা টালবাহানা করতে থাকেন। একাধিকবার এ বিষয়ে সামাজিকভাবে বৈঠক হলেও কোন বিচারে তারা কথা শুনেননি, উপরন্তু আমাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত উভয় পক্ষকে শান্তি বজায়ের লক্ষ্যে নোটিশ জারি করেন। নোটিশ জারির ৫ দিনের মাথায় ৩ চাচা আমার বাবার দখলীয় ভূমিতে জোরপূর্বক হাল চাষ করতে গেলে আমার বাবা বাধা দেন। এমতাবস্থায় বিতর্কের এক পর্যায়ে ৩ চাচা মিলে ঘটনাস্থলে আমার বাবাকে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেন। আমি আইনের আশ্রয় নিয়ে থানায় মামলা দায়ের করেছি। প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে আকুল আবেদন অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আমার পিতা হত্যার ন্যায় বিচার করুন।'

এ বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও বন্ধ পাওয়া গিয়েছে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী