ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতার মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪২ AM

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতার মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৩:৩১:২৮ AM

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতার মৃত্যুতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের  শোক

ওসমানীনগর উপজেলার নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা'র পিতা বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুল মোতালেব (৭০) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

২৪ জানুয়ারী বুধবার এক শোকবার্তায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা দুঃখ ও শোক প্রকাশ করে বলেন,

মরহুম মোঃ আব্দুল মোতালেব একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে পাকবাহিনীর সাথে যুদ্ধ করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হারিয়েছে।  

শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন প্রেসক্লাবের সাংবাদিকরা।

জৈন্তাবার্তা/এমকে

শীর্ষ সংবাদ: