ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে অভিযান
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪/০১/২০২৪ ০৩:৪৮:৫৬ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে অভিযান

ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে অভিযান।


কিশোরগঞ্জের ভৈরবে দুর্ঘটনা রোধে ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ সিএনজিচালিত অটোরিকশাসহ থ্রি-হুইলার বন্ধে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।

দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। এছাড়া হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করায় আটটি অটোরিকশা আটক করে মামলা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার ও তিন চাকার সিএনজিচালিত অটোরিকশা বন্ধে হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করছে। এটি বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু