‘শরীফ থেকে শরীফা’ ইস্যুতে হেফাজতের কর্মসূচি ঘোষণা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

‘শরীফ থেকে শরীফা’ ইস্যুতে হেফাজতের কর্মসূচি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ০৮:২৬:৫২ পূর্বাহ্ন

‘শরীফ থেকে শরীফা’ ইস্যুতে হেফাজতের কর্মসূচি ঘোষণা

ফাইল ছবি


হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে দেশের সকল সেক্টরে চলছে নানারকম আলোচনা-সমালোচনা। ট্রান্সজেন্ডার মতবাদ ঈমান বিধ্বংসী অভিশপ্ত এক মতবাদ। এই মতবাদ কোনোভাবেই এদেশে বাস্তবায়ন করতে দেয়া যাবে না। আমরা এ দেশে ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের এক জরুরি সভা খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় আগামী ৫ ফেব্রুয়ারি সোমবার জাতীয় শিক্ষা কারিকুলামে ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়াদী এবং ট্রান্সজেন্ডার বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সংবাদ সম্মেলন এবং ঢাকায় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং শীর্ষ ওলামা মাশায়েখদের নিয়ে জাতীয় শিক্ষা সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় আল্লামা সাজিদুর রহমান বলেন, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ইসলামী মূল্যবোধ ও জাতিসত্তা বিরোধী পাঠ্যক্রমের পরিবর্তন দাবি করায় তাকে চাকরিচ্যুত করে ব্র্যাক মানবাধিকার বিরোধী কাজ করেছে। ব্রাক ট্রান্সজেন্ডার নামক কুফরী মতবাদ বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে নিঃশর্ত ক্ষমা চেয়ে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আসিফ মাহতাবকে শিক্ষক হিসেবে পুনর্বহাল করতে হবে। অন্যথায় দেশবাসী বিকাশ, আড়ং, ব্রাক ব্যাংকসহ তাদের সকল সহযোগী প্রতিষ্ঠানকে বয়কট করতে বাধ্য হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, মুফতী জসিম উদ্দীন হাটহাজারী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হারুন ইজহার,মুফতী মুনির হুসাইন কাসেমী, মাওলানা মীর ইদরিস, মাওলানা জাকির হুসাইন কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মুফতী কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু