‘রমজানে দ্রব্যমূল্য নিয়ে খেললে সরাসরি কারাগারে’
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

‘রমজানে দ্রব্যমূল্য নিয়ে খেললে সরাসরি কারাগারে’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০১/২০২৪ ১১:২৭:০৭ পূর্বাহ্ন

‘রমজানে দ্রব্যমূল্য নিয়ে খেললে সরাসরি কারাগারে’

ছবি: সংগৃহীত


রমজান মাসে কোনো রকমের মজুতদারি সহ্য করবো না। দ্রব্যমূল্য নিয়ে খেলাধুলা করলে কেউ রেহাই পাবেন না। যদি কেউ দ্রব্যমূল্য নিয়ে খেলাধুলা করেন তাহলে কোনো জরিমানা নয়, সরাসরি কারাগারে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে নিজের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য মোকতাদির চৌধুরী মন্ত্রী হওয়ায় জেলা আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রমজান মাসকে আমরা সবকিছু থেকে মুক্ত রাখতে চাই।

বিএনপিকে হুঁশিয়ার করে গৃহায়ণমন্ত্রী বলেন, আপনারা (বিএনপি) বহু চেষ্টা করেছিলেন নির্বাচন বানচাল করার জন্য। কিন্তু ব্যর্থ হয়েছেন। আপনারা শান্তিপূর্ণভাবে যতক্ষণ আন্দোলনের কথা বলবেন, শান্তিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত মিছিল-সমাবেশ করবেন-আমরা কোনো অসুবিধা করবো না। কিন্তু আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করলে, লাঠি-সোটা নিয়ে বের হলে-সেটা আপনাদের জন্য মঙ্গল ডেকে আনবে না।জনগণের শান্তি বিঘ্নিত হয়- এমন কোনো কাজ আমরা কখনও হতে দেব না।


এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু