পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ PM

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ১০:০৬:৪৭ AM

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ৫.৫ ডিগ্রি সেলসিয়াসে


পঞ্চগড়ে একদিন পর ফের তাপমাত্রা পারদ নামল ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ তাপমাত্রায় দেশের এই সীমান্ত হিমাঞ্চল জেলায় বইছে তীব্র শৈত্যপ্রবাহ। টানা শৈত্যপ্রবাহ ও কুয়াশায় বিপর্যস্ত পরিস্থিতিতে নাজেহাল জনজীবন।

রোববার (২৮ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার (২৬ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

এটাই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপামাত্রা বলে জানা গেছে।

জৈন্তাবার্তা/এমকে