চুনারুঘাটে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজের ১২দিন পরও উদ্ধার হয়নি দুই শিশু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৬ AM

চুনারুঘাটে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজের ১২দিন পরও উদ্ধার হয়নি দুই শিশু

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৪:৩৪:৩৪ AM

চুনারুঘাটে ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজের ১২দিন পরও উদ্ধার হয়নি দুই শিশু

নিখোঁজ নয়ন ও সালমান।


ছেলের আশায় বসে আছি আজ ১২ দিন থেকে, আজও কোলে ফিরে আসেনি আমার মানিক। হবিগঞ্জের চুনারুঘাটে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে ১২ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থীর মায়েরা একথা বলেন। নিখোজ শিক্ষার্থীরা হলো- উপজেলার মিরাশি ইউনিয়নের সোনাতলা গ্রামের নুহ মিয়ার ছেলে সালমান আহমেদ (১৫) ও একই এলাকার দুবাই প্রবাসী সুহেল মিয়ার ছেলে নয়ন মিয়া (৭)।

নয়ন মিয়া স্থানীয় একটি ব্র্রাক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র এবং সালমান বাহুবল উপজেলার হামিদনগর কওমি মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। এ বিষয়ে চুনারুঘাট থানায় পৃথক পৃথক সাধারণ ডায়রী করা হয়েছে।

নিখোঁজ সালমানের মা মাহমুদা আক্তার বলেন, সালমান মাদ্রাসায় ও নয়ন স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করে। ঘটনার দিন বিকেলে গোয়াছপুর মাদ্রাসার বার্ষিক মাহফিলে যাওয়া কথা বলে বাড়ী থেকে বের হয়। এরপর থেকে তারা দুজন নিখোঁজ রয়েছে। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তাদের কোন সন্ধান পাই নাই। 

এদিকে তাদের সন্ধান না পাওয়ায় গত ১৭ জানুয়ারি নয়নের মা ও সালমানের মা গত ২০ জানুয়ারি চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর আগে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই দুই শিক্ষার্থী। 

দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক এসআই দেলোয়ার হোসেন জানান, মাদ্রাসার ছাত্র সালমান এর আগেও একাধিকবার বাড়ি থেকে পালিয়েছে। অনেক খোঁজ করেও সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তাদের খোঁজে দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে এবং পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।    

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, তাদের দু’জনকে খোঁজে বের করার চেষ্টা চলছে।

  

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব