হবিগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৭ AM

হবিগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৮:৩৬:৩৭ AM

হবিগঞ্জে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

প্রতিকী ছবি


হবিগঞ্জের লাখাইয়ে কিশোরী ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। ভিকটিম কিশোরী ঢাকায় বাসা বাড়িতে কাজ করতো। তিন দিন আগে সে বাড়িতে আসে। 

গ্রেফতারকৃতরা হলো- পূর্ব বুল্লা গ্রামের রুবেল মিয়ার ছেলে হেলাল মিয়া (১৯) ও তার সহযোগী মৃত মীর আব্বাস উদ্দীনের ছেলে মীর আশ্রাফ মিয়া (২০)।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের বেলু মিয়ার কন্যা (১৪) ইউনিয়ন পরিষদের সড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় একই গ্রামের রুবেল মিয়ার ছেলে হেলাল মিয়া (১৯) ও তার সহযোগী মৃত মীর আব্বাস উদ্দীনের ছেলে মীর আশ্রাফ মিয়া (২০) ও উস্তার মিয়াঁর ছেলে সজীব (১৯) তার পথ আটকায়। পরে সুকৌশলে ভিকটিমকে ইউনিয়ন পরিষদের বাথরুমে নিয়ে ধর্ষণ করে হেলাল মিয়া। খবর পেয়ে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে এবং থানা পুলিশে খবর দেয়। 

খবর পেয়ে লাখাই থানার উপ পরিদর্শক (এসআই) জালাল আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে। এসময় ইউপি চেয়ারম্যান খোকন গোপ উপস্থিত ছিলেন। পরবর্তীতে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। 

এদিকে পুলিশ অভিযান চালিয়ে পূর্ব বুল্লা গ্রামের হেলাল মিয়া (১৯) ও তার সহযোগী মীর আশ্রাফ মিয়াকে (২০) গতকাল রাত সাড়ে ৩টার দিকে গ্রেফতার করে।

পরবর্তীতে ভিকটিমের বাবা মো. বেলু মিয়া বাদী হয়ে ধর্ষক হেলাল মিয়া ও তার সহযোগী মীর আশ্রাফ মিয়া ও সজীব মিয়াকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেন। গ্রেফতারকৃতদের আজ (রোববার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আসামিদের গ্রেফতার করা হয়। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব