নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫১ AM

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০১/২০২৪ ০৯:১৯:১৮ AM

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রীনলাইন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

রোববার (২৮জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বিদ্যুৎ প্ল্যান নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আনোয়ার হোসেন (৫০)। জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী অজ্ঞাতনামা গ্রীনলাইন বাসটি বিদুৎ প্লান্ট নামক স্থান এলাকায় পৌঁছমাত্রই বিপরীত দিক থেকে আসা মৌলভীবাজার – হ – ১১-২৩১৬ মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের । পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শেরপুর হাইওয়ের একটি পুলিশের দল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্রদেব জানান, দুর্ঘটনা কবলিত গ্রীনলাইন বাসটি উদ্ধারের প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব