সাড়ে ৮০০ কেজি জাটকা রেখে পালালেন বিক্রেতারা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ PM

সাড়ে ৮০০ কেজি জাটকা রেখে পালালেন বিক্রেতারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০১/২০২৪ ১১:১৩:৪৯ AM

সাড়ে ৮০০ কেজি জাটকা রেখে পালালেন বিক্রেতারা


লক্ষ্মীপুরের রায়পুরে সাড়ে ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে জাটকাগুলো স্থানীয় ৭টি এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়। এর আগে সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানিক টিমকে দেখে জেলে ও বিক্রেতারা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জেলা মৎস্য অফিস সূত্র জানায়, ক্ষতিকর অবৈধ জাল অপসারণের লক্ষ্যে নদী এলাকায় অভিযান চলছে। মাসব্যাপী কয়েক ধাপে এ অভিযান চলবে। সে লক্ষ্যেই পুরান বেড়ি এলাকায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করে। জাটকা শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় হলেও কয়েকজন জেলে তা করছিলেন। অভিযানের সময় জেলে ও বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে সাড়ে ৮ কেজি জাটকা জব্দ করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান