চুনারুঘাটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৬ PM

চুনারুঘাটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ১২:১৪:০১ PM

চুনারুঘাটে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন


হবিগঞ্জ জেলার  চুনারুঘাট উপজেলায় গ্রাম পর্যায়ে আধুনিক পদ্ধতিতে কৃষি চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৩০জানুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হবিগঞ্জের প্রশিক্ষক কৃষিবিদ আশেক পারভেজ,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ আয়োজনে দেশব্যাপী কৃষি অধিদপ্তরের বাস্তবায়নের কৌশলগত পরিকল্পনা করে কৃষি খাতে আমুল পরিবর্তন করতে ব্যাপক কাজ করছে সরকার।এ লক্ষে রবি ২০২৩/২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচি আওতায় সাটিয়াজুরী ইউনিয়নের দেওলগাও গ্রামে হাইব্রিড জাতের বোরো ধানের সমলয় চাষাবাদের ৫০ একর ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। 

 এ সময়ে উপস্থিত ছিলেন ৮নং সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদালুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি,কৃষক কিষাণী ও নেতৃবৃন্দ। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব