মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা পাচারকালে যুবক গ্রেপ্তার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৮ PM

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা পাচারকালে যুবক গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৩:৪৪:২৫ AM

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা পাচারকালে যুবক গ্রেপ্তার

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা পাচারকালে যুবক গ্রেপ্তার


হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা পাচারকালে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী এর তত্ত্বাবধানে থানার এসআই সুজন শ্যামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাধবপুর থানাধীন পৌরসভাস্থ নাসিরনগর মূখী মহাসড়কের সংযোগস্থলে একটি ব্যাটারী চালিত অটো রিক্সা হতে  ৪০ (চল্লিশ) কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ রমজান আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

তিনি মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলী পুত্র।

মাধবপুর থানার পরিদর্শক (ওসি) মো. রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব