বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া হলো না আর এক মুসল্লির
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪২ PM

বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া হলো না আর এক মুসল্লির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০১/২০২৪ ০৮:৩৬:০১ AM

বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া হলো না আর এক মুসল্লির

ফাইল ছবি


বিশ্ব ইজতেমায় অংশ নিতে যাওয়ার পথে ইউনুছ মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে মীরেরবাজার এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ইউনুছ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে ।

ওই জামাতের আমির মজিবুর মিয়া বলেন, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ২৩ জন মুসল্লি নিয়ে ইজতেমার উদ্দেশ্যে রওনা হই। মীরেরবাজার পার হয়ে টঙ্গীর কাছাকাছি পৌঁছালে আমাদের সঙ্গী ইউনুছ মিয়া দুইবার বমি করে বাসের সিট থেকে হেলে পড়েন। এ অবস্থায় তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লুনা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান