কমলগঞ্জে অভিযানে ৩টি দোকানে জরিমানা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে অভিযানে ৩টি দোকানে জরিমানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৩ ০৬:৪১:৪৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে অভিযানে ৩টি দোকানে জরিমানা

ছবি সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি দোকানে জরিমানা।

বুধবার উপজেলার আদমপুরসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ফার্মেসী, রেস্টুরন্টে  মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রমে এ অভিযান করা হয়।

জানা যায়, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আদমপুর বাজারে শাহজালাল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, হক ভ্যারাটিজ স্টোরকে ১ হাজার টাকা, স্বাদ কনফেকশনারীকে ৫ হাজার টাকা জরিমানাসহ ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তিসহ নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি