ছবি : নিজস্ব
হবিগঞ্জের মাধবপুরে মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকালে মনতলা অপরুপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা।
প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরাস উদ্দিন, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক হামিদুর রহমান,আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আল মাসুদ লোকমান,সাংবাদিক জাকির হোসেন,সহকারী শিক্ষক জামিল উদ্দিন,রুহুল আমিন সোহাগ,আমিনুল ইসলাম,আবুল হাসনাত,মমাওঃ আবু ইউসুফ,প্রদীপ কুমার প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৫টিরও খেলাধুলা ও অনান্য বিষয়ে প্রতিযোগিতা করেন শিক্ষার্থীরা। যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত অভিভাবক মহিলাদের জন্য বালিশ খেলা এবং পাতিল ভাঙ্গা খেলাটি হয়েছিল বিশেষ উপভোগ্য। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
এম সি




