গার্ড অব অনার পেলেন মাশরাফি
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ PM

গার্ড অব অনার পেলেন মাশরাফি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৭:৩১:৩৮ AM

গার্ড অব অনার পেলেন মাশরাফি

ছবি : সংগৃহিত


হুইপ হিসেবে নিজ জেলা নড়াইলে গার্ড অব অনার পেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় নড়াইল সার্কিট হাউজে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে সার্কিট হাউজ মিলনায়তনে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় নড়াইল’ বইয়ের মোড়ক উন্মোচন করেন হুইপ মাশরাফি বিন মুর্তজা। নড়াইল জেলা প্রশাসন প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ  প্রশাসনের কর্মকর্তারা। মোড়ক উন্মোচন শেষে হুইপ মাশরাফি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে নড়াইল ত্যাগ করেন।

উল্লেখ্য, মাশরাফি বিন মুর্তজা দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ নির্বাচিত হওয়ার পর নিজ জেলা নড়াইলে এটিই তার প্রথম আগমন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান