আমেরিকা প্রবাসী সাংবাদিক মোস্তফা কামালের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জে শীত বস্ত্র বিতরণ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

আমেরিকা প্রবাসী সাংবাদিক মোস্তফা কামালের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জে শীত বস্ত্র বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৪ ১২:২৭:৫২ অপরাহ্ন

আমেরিকা প্রবাসী সাংবাদিক মোস্তফা কামালের পক্ষ থেকে শায়েস্তাগঞ্জে শীত বস্ত্র বিতরণ


 আমেরিকা প্রবাসী শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য সাংবাদিক  মোস্তফা কামালের পক্ষ থেকে হকার ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব হল রুমে প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মইনুল হাসান রতনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে শীতবস্ত বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ  প্রেসক্লাবের সাবেক সভাপতি সবুজ আলী আহমেদ,অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক রেনু প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে