দিনে-দুপুরে মসজিদের তালা ভেঙে চুরি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ AM

দিনে-দুপুরে মসজিদের তালা ভেঙে চুরি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০১:১২:১২ AM

দিনে-দুপুরে মসজিদের তালা ভেঙে চুরি

ফাইল ছবি


বরগুনায় একটি মসজিদের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দিনে-দুপুরে হওয়া এই চুরির ঘটনায় মসজিদের উন্নয়নের কাজের জন্য সংরক্ষিত টাকা নিয়ে পালিয়ে যায় চোর চক্র।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জেলার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের হাড়িটানা এলাকার মুন্সিবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদের মুসল্লীরা সবাই চলে যান। পরে মসজিদের মোয়াজ্জেম নেছার মুন্সী তালা বন্ধ করে বাড়িতে যান।

এরপর বিকেলে আসরের নামাজের আগে মসজিদ খুলতে এসে তিনি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভাঙা ও এলেমেলো দেখে মসজিদ কমিটকে বিষয়টি অবহিত করেন।

মুন্সিবাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম মুন্সি বলেন, চুরির খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মসজিদে এসে দেখি স্টিলের আলমারি ভাঙা। মসজিদের উন্নয়ন কাজের জন্য সংরক্ষিত প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চুরির ঘটনায় এখনও কেউ থানায় কোনও অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান