আমদানির খবরে হিলিতে আলুর দাম নেমেছে ২৫ টাকায়
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

আমদানির খবরে হিলিতে আলুর দাম নেমেছে ২৫ টাকায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০১:০১:৩২ পূর্বাহ্ন

আমদানির খবরে হিলিতে আলুর দাম নেমেছে ২৫ টাকায়


আলু আমদানির খবরে দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে দেশি আলুর দাম। প্রকারভেদে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরের খুচরা আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

শনিবার (৩ জানুয়ারি) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত কয়েকদিন আগে যে আলু খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে আজ তা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে। পাইকারি বাজারে এসব আলু বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে।

জানা যায়, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে আবারও ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। হিলি বন্দরে ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছে।

এদিকে আলু আমদানির খবরে হিলি বন্দর বাজারে পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। আলু আমদানি শুরু হলে দাম আরও কমে যাবে, বলছেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

বাজারে সবজি কিনতে আসা হাবিবুর রহমান বলেন, আলুর দাম আজ অনেকটা কম দেখছি। গত কয়েকদিন আগেও ৩৫ থেকে ৪০ কেজি দরে আলু কিনলাম। আজ ২৫ টাকা কেজি দরে কিনলাম।

আরেক সবজি ক্রেতা রবিউল ইসলাম বলেন, দুই দিন আগে ৩৫ টাকা কেজি দরে আলু কিনেছি সেই আলু আজ সকালে ২৫ টাকা কেজি।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, গত দুই দিন হলো আলুর দাম কমে গেছে। বাজারে দেশি আলুর আমদানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শুনছি ভারত থেকে আবারও আলু আমদানি শুরু হবে। যার কারণে আলুর দাম কমের দিকে। আশা করি আগামীতে আলুর দাম আরও কমে যাবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু