পণ্যের দাম বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতা রয়েছে: নৌ প্রতিমন্ত্রী
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ AM

পণ্যের দাম বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতা রয়েছে: নৌ প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৮:২৭:০৩ AM

পণ্যের দাম বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতা রয়েছে: নৌ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন,জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের ক্রয় সক্ষমতা ঠিক রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই বাংলাদেশকে টেনে ধরার ক্ষমতা কারোই নেই। আমি প্রতিদিন সকাল বেলা টেলিভিশনে দেখি বাজার নিয়ে আলোচনা হয়। বাজারে প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে। এটা কিন্তু সমগ্র পৃথিবীর সাধারণ বিষয়। জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু বাজারে জিনিসপত্র পাওয়া যাচ্ছে না এই রকম ঘটনা নেই। চাল-ডাল, তেল-চিনি, লবণ, মাছ-মাংস সবকিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। দাম বাড়লেও মানুষের ক্রয় সক্ষমতা রয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পৃথিবীতে আন্তর্জাতিক চালের বাজার আজকে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। গত ১০০ বছরেও পৃথিবীতে চালের বাজার এত ঊর্ধ্বগামী হয়নি। অনেক দেশ আছে যে দেশে কোনো পণ্য উৎপাদন হয় না। সেইসব দেশ কিন্তু বড় খাদ্য ঝুঁকির মধ্যে আছে। আর যাদের পণ্য আমদানি করতে হয়, সেইসব কিন্তু অনেক চিন্তার মধ্যে আছে। এই রকম পরিস্থিতি যদি চলমান থাকে অনেক দেশ আছে যারা ধনী, অর্থ আছে কিন্তু পণ্য পাবে না।

তিনি আরও বলেন, আমরা এখন যেসময়ে অবস্থান করছি, এটা খুব ভালো সময় নয়। সমগ্র পৃথিবীতেই একটা বড় ধরনের সংকট চলমান আছে। এবং এই সংকটটা গত পাঁচ বছর যাবত আমরা মোকাবিলা করছি। ২০১৮ সালে বাংলাদেশ একটা খুব ভালো অবস্থানে ছিল। ঠিক এরপরই বিশ্ব বৈশ্বিক সংকট, কোভিড-১৯ এর সংক্রমণ সমগ্র পৃথিবীর সঙ্গে বাংলাদেশকেও কিন্তু সেটা মোকাবিলা করতে হয়েছে। শুধু তাই নয় রাশিয়া-ইউক্রেন সংকটের প্রভাবও বাংলাদেশে পড়েছিল।

রংপুরে পাইপ লাইনে গ্যাসের সংযোগ স্থাপন প্রসঙ্গ টেনে এনে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুরে যে গ্যাস সংযোগ স্থাপন করা হয়েছে, তা শিল্পকলকারখানার জন্য। এটা ভাত-তরকারি রান্নার জন্য দেওয়া হয়নি। আমাদের রান্না-বান্নার জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। আমাদের গ্যাসের বিকল্প বিদ্যুৎ আছে। বিদ্যুতের বিকল্প পাটখড়ি বা জ্বালানি আছে। আমাদের অনেক বিকল্প আছে। গত কয়েকদিন যাবত ঢাকায় ব্যাপক গ্যাসের সংকট। এ নিয়ে আমি একটি টেলিভিশনে বলেছি- গ্যাসের সংকট নেই, জ্বালানির সংকট নেই। পাইপ লাইনে সরবরাহ সংকট থাকতে পারে। কিন্তু সিলিন্ডার বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে না এই রকম সংবাদ তো কোথাও দেখিনি।

সারা দেশের মতো রংপুরেও বিগত ১৫ বছরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশে যে পানি প্রবাহ হয়, তার ৭২ ভাগই উত্তরবঙ্গ দিয়ে প্রবাহিত হয়। বাংলাদেশের সর্ববৃহৎ নদ-নদীগুলোও উত্তরবঙ্গের। ব্রক্ষ্মপুত্র, তিস্তা, যমুনা, পদ্মা সবই উত্তরবঙ্গ দিয়ে প্রবাহিত। অথচ আমরা কিন্তু খরার মধ্যে আছি। মাননীয় প্রধানমন্ত্রী ব্রক্ষ্মপুত্র নদ খননের ব্যবস্থা করেছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ধরলা নদী, ঘাঘট নদী খনন হচ্ছে।  

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান