‘এমপি হওয়ার পর মানুষ আরামপ্রিয় হয়, আর আমার ১২ কেজি ওজন কমছে’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪২ PM

‘এমপি হওয়ার পর মানুষ আরামপ্রিয় হয়, আর আমার ১২ কেজি ওজন কমছে’

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৮:৩১:১৫ AM

‘এমপি হওয়ার পর মানুষ আরামপ্রিয় হয়, আর আমার ১২ কেজি ওজন কমছে’

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।


হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমারে এবার ইউএনও ও ডিসি মিলে কম্বল দিছে ১১০০ আর মানুষ দিছে আট লাখ। সবাই বলে এমপি হওয়ার পর মানুষ আরামপ্রিয় হয়, আর আমার ১২ কেজি ওজন কমছে।’

হবিগঞ্জের (৩ ফেব্রুয়ারি) চুনারুঘাট উপজেলার ডিসিপি স্কুল মাঠে তারুণ্যের সমাবেশে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘একটা টাকাও এখনও পাইছি না অথচ খরচ হয়েছে ২৭ লাখ। কম্বল ছাড়া সরকারি এক টাকাও পাই নাই। বরাদ্দ কীভাবে হয় আমি জানিই না।’

এ সময় মঞ্চে উপস্থিত জুনাইদ আহমেদ পলককে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, আপনিতো জানেন কোথায় কী আছে। আমার চাচাও (সদর আসনের এমপি) জানেন, আমি উনার কাছ থেকে শিখতেছি বরাদ্দ কেমনে আসে। তার পরও ব্যারিস্টার হিসেবে যা ইনকাম করি… তা হলো আগে মক্কেল দিত ৫০ হাজার, এখন বলে এমপিও আছে ১ লাখ দাও। এটা লাভ হয়েছে। দেখা যায় নাটোরের মক্কেল সেখানে যে টাকা পাই, তাও নিয়া আসি।

এসময় মন্ত্রীকে উদ্দেশ্য করে সুমন আরও বলেন, আপনি জানেন আমি এ ময়লা পানিতে নামছি, দরকার হলে আরও নামব। তবুও আমার এলাকার মানুষের ভাগ্য বদল করে ছাড়ব। তাদের ভাগ্য বদল না করে আমি মরতেও চাই না।

বক্তব্যের শুরুতে সুমন বলেন, ‘ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। যদি কখনো ক্ষমতা পাই তাহলে আজ মাধবপুর-চুনারুঘাটে যা দেবেন তার কয়েকগুণ বেশি নাটোরে দিব।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব