ভারত থেকে এলো ১০০ টন আলু, কেজিতে কমলো ১০ টাকা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ AM

ভারত থেকে এলো ১০০ টন আলু, কেজিতে কমলো ১০ টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ১২:০১:০৬ PM

ভারত থেকে এলো ১০০ টন আলু, কেজিতে কমলো ১০ টাকা

ছবি: সংগৃহীত


দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ২৫ মেট্রিক টন আলু নিয়ে একটি ট্রাক প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ট্রাকে ১০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

আলুর আমদানিকারক মেসার্স মুক্ত এন্টারপ্রাইজের মালিক বাবু জানান, আলু আমদানি শুরু হয়েছে। ভারত থেকে টন প্রতি ১৫০ ডলার দিয়ে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বলেন, দেড় মাস বন্ধের পর আজ এই বন্দরে আলু আমদানি শুরু হয়েছে। চারটি ট্রাকে ১০০ মেট্রক টন আলু আমদানি হয়েছে। যেহেতু আলু পচনশীল পণ্য সেহেতু দ্রুত কাস্টমসের সব প্রক্রিয়া সম্পন্ন করে ছাড়পত্র দেওয়া হবে।

এদিকে দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় আলু আমদানির খবরে গতকালের তুলনায় কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।হিলি বাজারে আলু কিনতে আসা আবেদ আলী সরকার বলেন, গত কয়েক দিন আলু ৩৫ টাকা ৪০ টাকা কেজি দরে কিনছি। আজ দুই কেজি আলু কিনলাম ২৫ টাকা কেজি দরে।

কাঁচামাল বিক্রেতা আব্দুল খালেক বলেন, গত দুই দিন থেকে আলুর বাজার কমে গেছে। বাজারে দেশি আলুর আমদানি বৃদ্ধি ও ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ায় আলুর দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে গেছে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান