মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ৪০
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ PM

মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ৪০

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ১২:০৬:১৯ PM

মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংর্ঘষ, আহত ৪০

প্রতিকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে দু’পক্ষের সংর্ঘষে মহলিাসহ কমপক্ষে ৪০জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের মাধবপুর, হবিগঞ্জ, ঢাকা ও সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা করা হয়েছে। এ সময় কয়েকটি বাড়ীতে হামলা পাল্টা হামলা ও ভাংচুর করা হয়েছে। থানার অফিসার ইনার্চাজ মোঃ রাকিবুল ইসলাম খাঁনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খাঁন দক্ষিন বেজুড়া গ্রামের মৃত কিফত আলীর ওয়ারিশ হাজী আসকর আলী ও দুলাল মিয়া গংদের কাছ থেকে ৭/৮ মাস আগে একটি জমি ক্রয় করে। অপর দিকে ওই জমি একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মিয়ার সন্তানরা নিজেদের দাবি করে ভোগ-দখল করে আসছে।

শনিবার সকাল ৯টার দিকে মাসুদ খানের লোকজন ওই জমিতে ধান রোপন করতে গেলে মৃত বারেক মিয়ার ওয়ারিশরা বাধাঁ দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বাধঁলে মহিলা সহ কমপক্সে ৪০ জন আহত হয়। গুরুত্বর আহত মুর্শেদ মিয়া (৪৫) সুমা আক্তার (২৪) আঃ হামিদ (৩০) সফিক মিয়া (৪০) পায়েল মিয়া (৩০) মারফতউল্লাহ (৩৫) আউস মিয়া (৪২) জসিম মিয়া (২৪) দুলাল মিয়া ( ২৫) শিমুল মিয়া (৩০) জাকারিয়া (২৩) শামীম মিয়া (২৭) তাহের মিয়া (৬৫) মাসুদ রানা (৪০) জালাল মিয়া (৩২) খোকন মিয়া (৪৭) আয়েদ আলী (২৬) আলমগীর (২৭) রফিক মিয়া (২৮) জসিম মিয়া (২৭) করিম মিয়া (৩০) শাহজাহান মিয়া (২৫) মিজান মিয়া (২৬) সাইফুল ইসলাম (২০) ইজাজুল (২৪) সফিক মিয়া (২৯) আশিক মিয়া (২৮) সামসুউদ্দিন (৩০) সাইফুল (২৯)কে মাধবপুর, হবিগঞ্জ, ঢাকা ও সিলেট উসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় কয়েকটি বাড়ীতে হামলা পাল্টা হামলা ও ভাংচুর করা হয়েছে। থানার অফিসার ইনার্চাজ মোঃ রাকিবুল ইসলাম খাঁনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ইউ/পি সদস্য বেনু মিয়া জানান আমিসহ আমার লোকজন বাড়ীর বাহিওে থাকার সুযোগে চেয়ারম্যান মাসুদ খাঁনের লোকজন আমার এবং আমার ভাই এড. মিজানুর রহমানের বাড়ীতে হামলা করে ভাংচুর করে।

থানার অফিসার ইনর্চাজ মোঃ রাকিবুল ইসলাম খাঁন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্তা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা