মাধবপুরে নিহতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪২ PM

মাধবপুরে নিহতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

শেখ জাহান রনি, মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ০৮:১২:১৫ AM

মাধবপুরে নিহতের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ইউপি চেয়ারম্যান মাসুদ খান।


জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে একজন নিহত হওয়ার ঘটনায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে সহকারী পুলিশ সুপার (এএসপি) নির্মলেন্দু চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

ইউপি চেয়ারম্যান মাসুদ খান বেজুড়া গ্রামের বাসিন্দা। নিহত পাভেল মিয়া (৩০) মধ্য বেজুড়া গ্রামের মাতাব্বর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান মাসুদ খানের সঙ্গে মুর্শিদ মিয়ার জায়গা সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে গত (৩ ফেব্রুয়ারী) শনিবার সকালে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

সংঘর্ষে আহতদের মধ্যে পাভেল মিয়াকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে নেওয়া হলে গত শনিবার রাতে তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।

আহতদের মধ্যে হামিদ মিয়া, দুলাল মিয়া, পাভেল মিয়া, মুর্শিদ মিয়া, সফিক মিয়া, সোমা বেগম, খোকন মিয়া, সফিক, আলমগীর হোসেন ও জসীম মিয়াকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপুার নির্মলেন্দু চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইউপি চেয়ারম্যানকে আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব