নদীর পাড় থেকে লাল কাপড়ে মোড়ানো জীবিত নবজাতককে উদ্ধার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৪ PM

নদীর পাড় থেকে লাল কাপড়ে মোড়ানো জীবিত নবজাতককে উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৫:৩৫:২১ AM

নদীর পাড় থেকে লাল কাপড়ে মোড়ানো জীবিত নবজাতককে উদ্ধার

উদ্ধারকৃত নবজাতক।


হবিগঞ্জের আজমিরীগঞ্জে নদীরপাড় থেকে জীবিত এক ফুটফুটে মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণ পাশে বছিরা নদীরপাড় থেকে নবজাতকটিকে উদ্ধার করেন স্থানীয়রা।

জানা গেছে, সকালে রসুলপুর গ্রামের দক্ষিণ পাড়ার আলগাহাটির দয়াল মিয়ার মেয়ে আলফিনা নদী থেকে পানি আনতে যান। এ সময় নদীর পাড়ে বাচ্চার কান্না শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন লাল একটি কাপড়ে মোড়ানো একটি মেয়ে নবজাতক পড়ে আছে। পরে বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয়দের জানান। তাৎক্ষণিক স্থানীয়রা গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি সদস্য রফিক মিয়া বলেন, পানি আনতে গিয়ে আলফিনা বাচ্চাটিকে দেখতে পান। বিষয়টি আমাদের জানানোর পর আমরা বাচ্চাটি উদ্ধার করে ঐ নারীর কাছে রেখেছি। বাচ্চাটি দেখে মনে হচ্ছে গতরাতে ডেলিভারি হয়েছে। ইচ্ছে করে কেউ এভাবে ফেলে রেখে গেছেন। তবে বাচ্চাটি সুস্থ আছে।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, একদিনের শিশু বাচ্চাটিকে স্থানীয় নিসন্তান এক নারীর জিম্মায় দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবগত করা হয়েছে। আইগত যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা করতেছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা