ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৪ AM

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ১২:৩৩:৪১ PM

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন

ছবি: নিজস্ব


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে ধর্ষকদের কোনো ঠাঁই নাই। ধর্ষক যে দলেরই হোক আমরা তার কঠোর শাস্তি চাই। আমরা দেখাতে চাই শেখ হাসিনার বাংলায় অপরাধ করে কেউ পার পাবে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হোক। ধর্ষকদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত ছাত্রলীগ রাজপথে থাকবে। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি, তারা যেন ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেন। যাতে প্রতিটি শিক্ষার্থী ক্যাম্পাসে নিরাপদে চলতে পারে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান