মাশরাফী ও সাকিবকে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৫ AM

মাশরাফী ও সাকিবকে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ০১:৩১:০২ AM

মাশরাফী ও সাকিবকে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন

ফাইল ছবি


ক্রিকেটের মাঠে ছিলেন সতীর্থ। কাঁধে কাঁধ মিলিয়ে কত শতবার প্রতিপক্ষকে ঘায়েল করেছেন, তার ইয়ত্তা নেই। জাতীয় সংসদেও হয়েছেন সতীর্থ, এবার সতীর্থ বনে গেলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান নাজমুল হাসান পাপন। মন্ত্রীসভা গঠনের পর মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিও গঠন করা হয়েছে। 

সোমবার এই সংক্রান্ত বিবৃতিতে প্রকাশ করা হয়।

কমিটির সভাপতি করা হয়েছে সদ্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। যেখানে তার সাথে আছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মর্ত্তুজা আর জাতীয় দলের বর্তমান অধিনায়ক ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। 

যেখানে তাদের সাথে আছেন সালাম মুর্শেদী, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান, ঢাকা-৭ আসনের সোলাইমান সেলিম,পিরোজপুর-২ আসনের মহিউদ্দিন মহারাজ। ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনও মন্ত্রী/প্রতিমন্ত্রী পদাধিকার বলে সংশ্লিষ্ট কমিটির সদস্য হন। 

এই কমিটিতে আগের বারেও ছিলেন মাশরাফী। যেখানে তার সাথে ছিলেন নাইমুর রহমান দুর্জয়, মাহবুব আরা গিনি, মাশরাফি বিন মর্তুজা ও সালাম মুর্শেদীর মতো ক্রীড়া ব্যক্তিত্বরা। যেখানে সালাম মুর্শেদী এবারে থাকলেও নির্বাচনে পরাজিত হওয়াত নেই দুর্জয় ও গিনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান