মিয়ানমার সীমান্তে অনবরত গোলাগুলি, ২৭ পরিবার আশ্রয়কেন্দ্রে
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ AM

মিয়ানমার সীমান্তে অনবরত গোলাগুলি, ২৭ পরিবার আশ্রয়কেন্দ্রে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ০৮:৪৫:২১ AM

মিয়ানমার সীমান্তে অনবরত গোলাগুলি, ২৭ পরিবার আশ্রয়কেন্দ্রে

ছবি: সংগৃহীত


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার সীমান্তবর্তী জলপাইতলী, বাজার পাড়ার এলাকার মানুষ এখন আতঙ্কে ঘরছাড়া। ফাঁকা পড়ে আছে তুমব্রু বাজার, বেতবুনিয়া বাজার এলাকার ৬টি স্কুল ও ১টি মাদ্রাসা। এছাড়া এই এলাকার ২৭টি পরিবার নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনবরত গোলাগুলির শব্দ ও মর্টারশেলের বিকট শব্দের আতঙ্কে ভয়ের মধ্যে রাত কাটিয়েছে।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল পর্যন্ত ঘুমধুমের বাইশফাড়ি এলাকা ঘুরে দেখা গেছে, গ্রামে কয়েকজন পুরুষ ছাড়া কেউ নেই। নারী-শিশুরা গ্রাম ছেড়ে অন্যত্রে অবস্থান নিয়েছে। সবার মধ্যে গোলাবারুদের ভয় কাজ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭টি পরিবারের ১১৭ জন আশ্রয় নিয়েছেন বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপন বড়ুয়া। এছাড়া আত্মীয়-স্বজনের কাছে আশ্রয় নিয়েছেন আরও ২৪০ পরিবার।

এ পর্যন্ত ২৬৪ জন মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্য বাংলাদেশ বিজিবির ক্যাম্পে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে ১৫ জন গুরুতর আহত। এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

এদিকে সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক মুজাহিদ উদ্দিন ও পুলিশ সুপার সৈকত শাহীন। জেলা প্রশাসক সীমান্তবর্তী গ্রামের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছন। এছাড়া উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহিন বলেন, সীমান্তে গত কয়েকদিন ধরে অস্থিরতা বিরাজ করছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাবও কাজ করছে। তাই এলাকার লোকজন আতঙ্কিত না হয়ে নিরাপদ কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান