পালিয়ে মায়ের কাছে যেতে গিয়ে ছয়তলায় আটকা মাদরাসাছাত্র
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৬ AM

পালিয়ে মায়ের কাছে যেতে গিয়ে ছয়তলায় আটকা মাদরাসাছাত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০২/২০২৪ ১১:৪৫:০৬ AM

পালিয়ে মায়ের কাছে যেতে গিয়ে ছয়তলায় আটকা মাদরাসাছাত্র

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা থেকে পালিয়ে মায়ের কাছে যেতে গিয়ে বহুতল ভবনের ছয়তলায় আটকে পড়া এক শিশুশিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার খৈয়াসারের সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম জহিরুল ইসলাম। তার বয়স আনুমানিক ১০ বছর। পালিয়ে সে মায়ের কাছে যেতে চেয়েছিল বলে জানিয়েছে শিশুটি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সদস্যরা জানান, খৈয়াসার এলাকায় একটি সাততলা ভবনে আবাসিক মাদরাসাটি অবস্থিত। দুপুরের পর মাদরাসা ভবনের সাততলার ছাদ থেকে স্যানিটারি পাইপ বেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে শিশু জহিরুল। কিন্তু ষষ্ঠতলায় এসে সে আটকে যায়। অবস্থা বেগতিক দেখে জানালার সানসেটে বসে পড়ে। বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দেয়। পরে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস বলেন, শিশুটির শারীরিক অবস্থা ভালো আছে। আমরা উদ্ধার অভিযান শেষ করেছি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বনিক জানান, শিশুটির বাড়ি জেলার সরাইল উপজেলা সদরে। গত এক বছর ধরে সে মাদরাসায় থেকে পড়াশোনা করছে। শিশুটি জানিয়েছে, তার বাবা ও মায়ের মধ্যে সম্পর্ক নেই। বাবা অন্যত্র বিয়ে করেছে, তাই তার মা একা থাকে। এনিয়ে তার মানসিক সমস্যা হচ্ছিল। তাই সে মাদরাসা থেকে পালিয়ে তার মায়ের কাছে যেতে চেয়েছিল।

শিশু জহিরুল বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান