তরুণীর ‘আপত্তিকর’ ছবি-ভিডিও ছড়ানোয় যুবকের ৬ বছরের সাজা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৪ AM

তরুণীর ‘আপত্তিকর’ ছবি-ভিডিও ছড়ানোয় যুবকের ৬ বছরের সাজা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৪:২১:৪৫ AM

তরুণীর ‘আপত্তিকর’ ছবি-ভিডিও ছড়ানোয় যুবকের ৬ বছরের সাজা

প্রতিকী ছবি


তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়ানোর দায়ে এক যুবককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে নয় মাসের কারাদণ্ড দেন আদালত।

বুধবার বেলা ১২টার দিকে রাজশাহী সাইবার ট্রাইবুন্যালের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক তিনটি ধারায় এ রায় ঘোষণা করেন বিচারক।

কারাদণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান তুহিন (২৬) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা চৌদ্দমাথা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তুহিন আদালতে উপস্থিত ছিলেন।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি মামলার বরাত দিয়ে জানান, এই মামলার বাদী ভুক্তভোগী তরুণী নিজেই। তাঁরা দুজনে রাজশাহী নিউ গর্ভমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। সেখানে তাঁদের বন্ধুত্ব গড়ে উঠে। আসামি তুহিন ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিলে তিনি নাকচ করেন।

একই সঙ্গে বিয়ের প্রস্তাব দিলেও তিনি না করেন।

এরপর ২০২২ সালের নভেম্বরে তরুণীর বিয়ে হয় অন্য এক যুবকের সঙ্গে। কিন্ত তুহিন তরুণীকে ব্ল্যাকমেইল করতে থাকে। তরুণীর বেশকিছু ছবি ও ভিডিও সম্পাদনা করে ফেসবুকে তা পোস্ট করতে থাকে। যা সে ইচ্ছাকৃতভাবে ভাইরাল করে।

২০২২ সালের নভেম্বরের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত একটি ফেইক আইডি খুলে আপত্তিকর ভিডিও ও ছবি পোস্ট করেন তুহিন। এ ছাড়া তরুণীর স্বামীকেও আপত্তিকর ভিডিও ও ছবি দেন। এতে তরুণী সামাজিকভাবে অপমাণিত হয়। দুই পরিবার ও এলাকায় অস্থিরতা শুরু হয়।

এ নিয়ে ওই তরুণী বাদী হয়ে ২০২৩ সালের ৫ জানুয়ারি মিজানুর রহমান তুহিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি তুহিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(২) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আইনটির ২৬ (২) ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ২৯ (২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও অনাদায়ে এক লাখ টাকার অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা একটার পর একটা কার্যকর হবে বলেও রায়ে জানানো হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান