ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক দিয়ে খাদ্য তৈরি, জরিমানা তিন লাখ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৪ AM

ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক দিয়ে খাদ্য তৈরি, জরিমানা তিন লাখ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৪:৩২:৫৭ AM

ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক দিয়ে খাদ্য তৈরি, জরিমানা তিন লাখ


চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিক সুইটস অ্যান্ড বেকারি নাকে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এই জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার নেতৃত্বে হাটহাজারী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাটহাজারীর চৌধুরীহাট এলাকার ইউনিক সুইটস অ্যান্ড বেকারিকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ব্যবহার করে খাদ্য পণ্য উৎপাদন, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজেনের ব্যবহার এবং যথাযথ লেভেলিং না থাকার দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, নানা অনিয়মের দায়ে হাটহাজারীর ইউনিক সুইটস অ্যান্ড বেকারিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান