বোরকা পরে গার্লস স্কুলে যুবক
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৪ AM

বোরকা পরে গার্লস স্কুলে যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৯:৪৫:৪০ AM

বোরকা পরে গার্লস স্কুলে যুবক

ছবি: সংগৃহীত


নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বোরকা পরে ঢুকে পুলিশের হাতে আটক হয়েছেন এক তরুণ। আটকের সময় পুলিশের সঙ্গে ওই তরুণের ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সেই তরুণের নাম সাদমান সাকিব (১৫)। সে নাটোর শহরের আলাইপুরের শুখেল হকের ছেলে এবং নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির (প্রভাতি শাখা) শিক্ষার্থী।বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় শহরের আলাইপুরে অবস্থিত নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভেতরে বোরকা পরিহিত একজনকে সন্দেহজনক মনে হলে বিদ্যালয়ের ছাত্রীরা তাকে ঘিরে ধরেন। পরে বিষয়টি পুলিশকে জানালে এক পুলিশ সদস্য ওই ব্যক্তির কাছে গেলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দুই পুলিশ সদস্যের সঙ্গে তার ধস্তাধস্তি হয়।

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, আজ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। দুপুর আড়াইটার দিকে এক তরুণ বোরকা পরে বিদ্যালয়ের ভেতরে ঢুকে পরে। তার চলাফেরায় সন্দেহ হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি আরও বলেন, বিদ্যালয়ে বহিরাগত কোনো পুরুষের ঢোকার কথা নয়। গেটে পুলিশ ছাড়াও দুই শিক্ষক ছিলেন। ওই তরুণের নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্য থাকতে পারে।

নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমি দুপুরে জেনেছি, সদর থানার ওসি বিষয়টি দেখছেন।

এ বিষয়ে জানতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান