দুর্ঘটনার কবলে কর্ণফুলী এক্সপ্রেস, চালকসহ আহত অর্ধশতাধিক
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৪ AM

দুর্ঘটনার কবলে কর্ণফুলী এক্সপ্রেস, চালকসহ আহত অর্ধশতাধিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ১০:৪৩:১৮ AM

দুর্ঘটনার কবলে কর্ণফুলী এক্সপ্রেস, চালকসহ আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের ফৌজদারহাটে ট্রেনের দুটি ইঞ্জিনের সংঘর্ষ হয়েছে। সেখানে লাইনচ্যুত হয়েছে একটি মেইল ট্রেনের ইঞ্জিন। এ ঘটনায় চট্টগ্রামগামী ট্রেনটির চালক ও সহকারীসহ অর্ধশত যাত্রী আহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফৌজদারহাট স্টেশনের কাছে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

আহতরা হলেন- কর্ণফুলী এক্সপ্রেসের লোকোমাস্টার মোহাম্মদ আলী, সহকারী লোকোমাস্টার নজরুল ইসলাম ও ইঞ্জিনের থাকা লোকোমাস্টার সবুজ চৌধুরী। পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে ফৌজদারহাট স্টেশনের কাছে আসা কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে কর্ণফুলীর ইঞ্জিনের দুটি চাকা পড়ে যায়।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, দুটি ট্রেন একই লাইনে যাচ্ছিল। ইঞ্জিনটি ধীরে ধীরে যাচ্ছিল। কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কিছু যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান