বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুতেই ৬ মুসল্লির মৃত্যু
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ AM

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুতেই ৬ মুসল্লির মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ০৯:৪৫:৫৪ AM

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুতেই ৬ মুসল্লির মৃত্যু

ছবি: সংগৃহীত


বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুতেই ৬ জন মুসল্লি মারা গেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন মৃতদের মধ্যে পাঁচজনই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন । তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। মৃতদের মধ্যে বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), বিকেল ৩টা ৪০ মিনিটে নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫) ও বিকেল ৪টা ২০ মিনিটে দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০) মারা যান।

এছাড়াও ভোরে হেঁটে ইজতেমা ময়দানে যাওয়ার পথে উত্তরার আব্দুল্লাহপুর মাছ বাজারের এলাকায় বাসের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামে এক মুসুল্লি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তারা হেঁটে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে যাচ্ছিলেন। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা। এ সময় তার সঙ্গে থাকা মুসল্লি মিলন মাঝি (৬০), বাদশা মিয়া (৪৫) ও রাজু (৪০) আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।

মোহাম্মদ সায়েম জানান, বিশ্ব ইজতেমা মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং যাদের তথ্য ও ঠিকানা পাওয়া গেছে তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পেলে জানানো হবে।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমা করেন। চার দিন বিরতির পর মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান