উখিয়া সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

উখিয়া সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৪ ১০:৪০:১৭ পূর্বাহ্ন

উখিয়া সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ

ছবি: সংগৃহীত


মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তের কাছাকাছি এলাকায় এখনও থেমে থেমে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের উখিয়ার সীমান্ত সড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার বালুখালি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মোজাম্মেল হক। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিয়ানমার ওপারে থেমে থেমে চলছে গোলাগুলি। এমন সময় স্থানীয়দের মাধ্যমে খবর আসে উখিয়ার থাইংখালি রহমতের বিল সীমান্ত সড়কের পাশে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ পড়ে রয়েছে।

তিনি আরও বলেন, অন্ধকার হয়ে যাওয়ায় ঝুঁকি বেশি থাকায় এখন সেখানে যাওয়া যাচ্ছে না। সকাল হলে মৃতদেহটি উদ্ধার করা হবে। 

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু